শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

টিকা আসছে বৃহস্পতিবার, প্রয়োগ রাজধানীর ৪ হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনার টিকার প্রথম চালান আসবে আগামী ২৫ জানুয়ারি। এর আগে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে দেশে আসবে। প্রাথমিকভাবে ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে টিকার প্রয়োগ হবে।

বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর দেড়টায় এসব টিকা বাংলাদেশে আসবে। সেখান থেকে টিকা তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে। প্রথম মাসে টিকা দেওয়া হবে ৬০ লাখ।

তিনি জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে।

‘এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। টিকা দেওয়া হবে সারা দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন’, বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রথম মাসে টিকা আসবে ৭০ লাখ। এর মধ্যে ৬০ লাখ টিকা প্রয়োগ করা হবে প্রথম মাসে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার এ টিকা ভারতে উৎপাদন করেছে সেরাম ইনস্টিটিউট। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD