বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত মাজারুল ইসলাম তুর্জয় (২০) উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মানিকের ছেলে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়ে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে তিন বন্ধুসহ নিহত তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এসময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তুর্জয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। নিহত তুর্জয় এর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘদিন ওই মামলায় কারাগারে ছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

লাইটনিউজ/জুয়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD