শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

‘তরুণী প্রেমের প্রস্তাবে’ রাজি না হওয়ায় কিশোরের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শহীদুল্লাহ সরকার (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক কাপাইশ এলাকার দুলাল সরকারের ছেলে। সে টমটম চালাত।

খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই মো. আর্শদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরের লাশ উদ্ধার করে। পরে বুধবার রাতে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের মা রাজিয়া বেগম জানান, ছেলেকে বাড়িতে রেখে কাজ করার জন্য বিলের ধারে যাই। পরে লোক মারফত খবর পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখি। পরে লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতাল আনা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার এক তরুণীকে সে প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে তার প্রস্তাবে রাজি না হওয়ায় সম্ভবত এ ঘটনাটি ঘটিয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক মাস্টার বলেন, কী কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা আমার জানা নাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD