রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষের উপর হামলা চালিয়েছে স্থানীয় দখলদাররা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় মিরপুরের পল্লবী এলাকার এভিনিউ-৪ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় অবৈধ দখলদাররা সিটি করপোরেশনকে লক্ষ্য করে হামলা করে।
উচ্ছেদের শুরুতেই একটি ভবন গুড়িয়ে দেয় নগর কর্তৃপক্ষ। এরপরই স্থানীয় দখলদাররা নগর কর্তৃপক্ষ, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন আহত হয়েছেন। ডিএনসিসি জানিয়েছে, এই জায়গায় দুই শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
লাইটনিউজ/এসআই