শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যাদের প্রয়োজন তাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : যাদের প্রয়োজন তাদেরই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে ভিআইপি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তেজগাঁওয়ে জেলা ইপিআই’র স্টোরে ভ্যাকসিন রাখার ব্যবস্থাপনা দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ ভ্যাকসিন নিতে অভ্যস্ত। তাদের কাছে ভ্যাকসিন নতুন কিছু নয়। দেশের মানুষ ভ্যাকসিনে ভয়ও পান না। কাজেই আমরা আশা করি পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দিতে সক্ষম হবো।’

ভ্যাকসিন কবে নাগাদ প্রয়োগ শুরু হবে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিন বিতরণ নিয়ে গঠিত জাতীয় পরিকল্পনা অনুযায়ী সব হবে। তবে ঢাকায় কিছু ট্রায়াল রান করা হবে। সেই ট্রায়ালের অপেক্ষায় আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে যুক্ত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে টিকা বিতরণ করতে সময় লাগবে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে সেরাম থেকে কেনা প্রথম চালানে ৫০ লাখ ভ্যাকসিন আসবে। ইতোমধ্যে ২০ লাখ ভ্যাকসিন উপহার পাঠিয়েছে ভারত। এই ৭০ লাখ ডোজ বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে। দেশের বিভিন্ন জায়গায় এই ভ্যাকসিন রাখার ওয়ারহাউজ করা হয়েছে। সেখানে স্বাস্থ্য অধিদফতরের দলও চলে যাচ্ছে, তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আমরা মোটামুটি প্রস্তুত, এখন কেবল সময়ের বিষয়।’

কতজনকে ট্রায়ালে রাখা হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘চিকিৎসক ও নার্সসহ সব শ্রেণি পেশার মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক সবাইকে নিয়ে এই ট্রায়াল করা হবে। তবে যেহেতু ভ্যাকসিন চলে এসেছে, আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল শুরু করা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD