শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসার ধর্মীয় মাহফিলের মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। আহতদের বেশির ভাগই শিশু। তাদের অনেকের হাত-পা উড়ে গেছে।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত অনেকের অবস্থায়ই সংকটাপন্ন, তাদেরকে চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে জরুরি ভাবে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহতরা হলেন -মাতারবাড়ি দক্ষিণ মিয়াজীর পাড়া এলাকার জাহাঙ্গীর আলম মোহাম্মদ আহসান (১২), বলির পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এমদাদুল রহমান (১০) ও বেলুন বিক্রেতা চকরিয়া উপজেলার হারবাং এলাকার মোহাম্মদ জসিম (২৫)।

এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন -মহেশখালীর শাপলাপুর ষাইটমারা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ নুরী (১৫), মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকার কাইসারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমার ছড়ার নলবিলা এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. মারুফ (১২), মাতারবাড়ি সিকদার পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম প্রকাশ রাহাত (১৩), মগডেইল এলাকার আব্দুল মনুর ছেলে মো. নুরী (১৩), সিকদার পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে তুহিন (১৪) ও বদনের ছেলে জয়নাল আবেদীন (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, শুক্রবার মাতারবাড়ি শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার আয়োজন ছিল। এ উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নানা ধরনের দোকানপাট বসে। সেখানে গ্যাস বেলুনের পসরাও বসে। জনাকীর্ণ ওই স্থানেই বেলুনে ভরার গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অনেকই গুরুতর আহত হয়। অনেকের দেহ থকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

মহেশখালী ও কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, মাতারবাড়ি শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভা উপলক্ষে স্কুল মাঠে মেলা বসে। মেলায় বিভিন্ন দোকানপাট বসে। ওখানে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল কাজ করছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD