শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনা ভাইরাসের টিকা প্রযোগ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে প্রয়োগের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন হবে।

এর আগে শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সাথে অন্যান্য পেশার মানুষও থাকবে। সেখানে আরও ২৪ জনসহ মোট ২৫ জনের একটি প্রতিনিধি দল থাকবে। সেই তালিকায় চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ অন্য পেশার মানুষও থাকবেন।

তিনি বলেন, ২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও টিকা প্রয়োগ শুরু হবে। এসব হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে দিয়েই এ কার্যক্রম শুরু হবে।

তাদের টিকা দেওবার পর এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে এবং পরে ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD