শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা ভ্যাকসিন বাইরে পাওয়া যাবে না: পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের সেরাম ইনস্টিটিউ থেকে আমদানি করা ভ্যাকসিন বাইরে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘করোনার এই ভ্যাকসিন বাইরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পাপন বলেন, ‘করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ওষুধ কোম্পানির কর্মচারীরা। কারণ তাদের কাজ একদিনও বন্ধ থাকেনি। দেশের প্রতিটা দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। আমাদের প্রতিনিধিদেরকে হাসপাতাল ও চেম্বারে যেতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ভ্যাকসিন পাওয়ার সরকারি তালিকায় প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কেউই নেই। সেজন্য তাদের জন্য আমরা ১০ লাখ ডোজ ভ্যাকসিন এনেছি। ওষুধ শিল্প সমিতির মাধ্যমে সেটা আমরা চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই ভ্যাকসিন বাইরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। এখন যদি সরকার আমাদের প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে দিতে বলে তখন আমরা তাদের জন্য আনার চেষ্টা করবো। তবে এখন যেটা আসছে সেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে দেওয়ার পর যদি কিছু থাকে, তাহলে আমরা দুই-একটা কোম্পানিকে দিতে পারি। আর ওষুধ কোম্পানিগুলোর সব কর্মচারী ও তাদের পরিবার সদস্যরা যেহেতু ভ্যাকসিন পাবে তাই ১০ লাখ ডোজও অনেক কম।’

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD