শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিম ইকবালের লক্ষ্য ১০ পয়েন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

আগেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নামছে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন, ওয়েস্টইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা অবশ্যই বিপজ্জনক দল ও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আমাদের ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আশা করছি আমরা তা করতে পারবো।

তামিম বলেন, আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচকে ঘিরে আমাদের পরিকল্পনাও রয়েছে। তেমন একটা পরিবর্তন আসবে না দলে। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে। সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে।

‘আমাদের তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না, ও নিজের কাজটি শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে। তা ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতির কোনো বিকল্প নেই। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন পরিবেশে কাজটা সবসময় কঠিন। তাই আমাদের ভুলগুলো এখনই চিহ্নিত করে সে মোতাবেক কাজ করতে হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD