শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উইন্ডিজকে ২৯৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
Bangladesh's captain Tamim Iqbal plays a shot during the third and final one day international (ODI) cricket match between Bangladesh and West Indies at the Zohur Ahmed Chowdhury Stadium in Chittagong on January 25, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ব্যাট হাতে দারুণ একটি দিন কাটল টাইগারদের। ব্যাট হাসালেন একে একে চার ব্যাটসম্যান। ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ পেলেন হাফ-সেঞ্চুরির দেখা। তাদের ব্যাটিং দাপটে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৯৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে শুরু বাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল পুঁজি গড়েছে টাইগাররা। গত দুই ম্যাচে তারুণ্য নির্ভর ক্যারিবীয়রা যে ধাঁচের ব্যাটিং দেখিয়েছেন, তাতে করে এই স্কোরটা যে এখন তাদের কাছে পর্বতসম- একথা নিঃসন্দেহে বলা যায়।

করোনা সংক্রমণের শঙ্কা দূরে ঠেলে মাঠে নামতেই কথা বলা শুরু করেছে ক্যাপ্টেন তামিমের ব্যাট। প্রথম ম্যাচে নৈপুণ্য দেখিয়ে জয়ের ভিত গড়লেও হাফ-সেঞ্চুরি পাননি। তবে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল তারই। দ্বিতীয় ম্যাচে তার অর্ধ-শতকের ইনিংসটি ছিল সর্বোচ্চ। তৃতীয় ম্যাচেও তামিমের ব্যাট থেকে রান বৃষ্টি ঝরল। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসের ভাগিদারও হলেন। মানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও তামিমের সমান ৬৪ রানের দুরন্ত দুটি ইনিংস খেলেছেন। তবে রিয়াদ থেকে যান অপরাজিত।

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং’র পর এবার ব্যাট হাতে জ্বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেলেন হাফ-সেঞ্চুরির দেখা। সাজঘরে ফেরার আগে দলীয় স্কোরে এ ক্রিকেট মহাতারকা যোগ করেন ৫১ রান। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে গড়েন ৯৩ রানের জুটি। সফরকারী উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও রেমন রেইফার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৯৭/৬, ৫০ ওভারে (তামিম ৬৪, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*; জোসেফ ২/৪৮, রেইফার ২/৬১ ও মেয়ার্স ১/৩৪)।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD