শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন ধরন প্রতিরোধে কার্যকর নোভাভ্যাক্সের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে নোভাভ্যাক্সের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে বলেছেন, এখন যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটি পরীক্ষা করবে।

যুক্তরাজ্য ইতিমধ্যে টিকাটির ৬০ মিলিয়ন ডোজ সংরক্ষণ করেছে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকার-অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। অপরদিকে দক্ষিণ আফ্রিকার ট্রায়ালে দেখা গেছে করোনা প্রতিরোধে নোভাভ্যাক্সের টিকা ৬০ শতাংশ কার্যকর। সেখানে এইচআইভি আক্রান্তদের উপর প্রয়োগ করে এই ফলাফল পাওয়া গেছে।

নোভাভ্যাক্সের চিফ এক্সিকিউটিভ স্ট্যান এর্ক বলেন, যুক্তরাজ্য ট্রায়ালে ফলাফল দুর্দান্ত এবং আমরা যতটা আশা করেছিলাম ঠিক ততটাই ভালো ফলাফল পেয়েছি। দক্ষিণ আফিকার ট্রায়ালের ফলাফলও জনগণের প্রত্যাশার চেয়ে বেশি।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD