শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভাষানচরের পথে ১৭৭৮ রোহিঙ্গা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তৃতীয় দফায় প্রথম দিনে ১৭৭৮ রোহিঙ্গা সদস্য ভাষানচরের উদ্দেশ‌্যে রওনা হয়েছেন।

আজ এবং আগামীকাল ২ দিনে মোট ৩ হাজার রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাষানচর যাবেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ১৭৭৮ রোহিঙ্গা সদস্যকে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বোট ক্লাব সংলগ্ন ঘাঁট থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাষানচর নিয়ে যাওয়া হচ্ছে।

নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

আবদুল্লাহ আল মামুন জানান, আজ রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৪টি জাহাজ ভাষানচর রওনা হয়েছে। বাকি ১২২২ রোহিঙ্গা যাবেন আগামীকাল সকালে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উখিয়ায়া থেকে এই রোহিঙ্গা সদস্যদের বাসযোগে পতেঙ্গা নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ক্যাম্পে। এরপর সকালে ভাষানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।

নৌবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, স্বেচ্ছায় ভাষানচর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাষানচরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ তৃতীয় দফায় ১৭৭৮ রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাষানচরে পৌঁছে দেওয়া হচ্ছে।

উল্লেখ‌্য, এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাষানচরে গেছে। এ নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে এর আগে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভাষানচরে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে উন্নত সুযোগ সুবিধার কথা জেনে এই রোহিঙ্গা সদস্যরা ভাষানচরে যেতে আগ্রহ প্রকাশ করে। ফলশ্রুতিতে তাদের তালিকা করে ভাষানচরে নেওয়া হচ্ছে। ভাষানচরের রোহিঙ্গাদের জন্য উন্নত বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, হাঁসমুরগি পালনসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD