রাজবাড়ি প্রতিনিধি : সব জল্পনা-কল্পনা এবং অপেক্ষা শেষে রাজবাড়ীতে এসে পৌঁছেছে কোভিড-১৯ ভ্যাকসিন। রাজবাড়ীর পাঁচটি উপজেলা বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও রাজবাড়ী সদরের মানুষের জন্য ৩৬ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। এ সকল ভ্যাকসিন ৭ ফেব্রুয়ারি থেকে প্রদান করা হবে।
করোনার ভ্যাকসিন ও প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
তিনি জানান, রাজবাড়ীবাসীর জন্য ২৯ জানুয়ারি বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে প্রথম দফায় করোনাে ৩৬ হাজার ভ্যাকসিন এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন প্রদান করা শুরু হবে।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, করোনার এই ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন। একটি মহল এটি নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাতে কেউ কান দিবেন না।