শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

কুড়িগ্রাম ও রাজশাহীতে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি : দেশের কুড়িগ্রাম ও রাজশাহী জেলায় শুরু হওয়া তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে– কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, নিকলি, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়িগ্রামের রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপবলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD