বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১ কোটি ১৬ লাখ রুপি পাচারের মামলায় আসামির যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

এক কোটি ১৬ লাখ ভারতীয় রুপি পাচারের মামলায় রিপন হোসেন (৩২) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত আরও ১ লাখ টাকা অর্থদণ্ড ও অর্থ অনাদায়ে আরও ২ মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ সালের ২৪ আগস্ট দুবাই হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যাগেজের মধ্যে কম্বলের ভাঁজে ভাঁজে জড়িয়ে ১ কোটি ১৬ লাখ ভারতীয় রুপি নিয়ে আসে আসামি রিপন।

এরপর সেই লাগেজ ফেলে রেখে চলে যায়। পরবর্তী সময়ে বিমান কর্তৃপক্ষ বেনামি লাগেজগুলো নিলামে তোলার সময় লাগেজের এক কর্মকর্তা ভারতীয় রুপি দেখতে পাই। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার সমান।

এ ঘটনায় তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

২০১৫ সালের ২২ নভেম্বর তাকে গ্রেফতার করেন পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। রায়ের আগে চার্জশিটের ৭ জন সাক্ষির মধ্যে ৮ জনেরও সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD