সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ, লিটারে বৃদ্ধি ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ২২শ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়ে গেছে।

বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮২৯। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২০১ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছে ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৭৯ হাজার ২৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ১৫ হাজার ২২৬ জন। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৩৯। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৭৮০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৩৭ হাজার ৬৫৪টি।

এদিকে নিউ জার্সিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৫২। সেখানে মারা গেছে ৭ হাজার ২২৮ জন এবং করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১০ হাজার ১৫৩টি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD