অর্থনৈতিক রিপোর্টার : মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন এসিসট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনকে (এবিসি) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী এবিসির সাধারণ সম্পাদক আখতারুল আলমের হাতে ব্যাংকের প্রধান কার্যালয়ে উক্ত চেক হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা।
এ সময় ব্যাংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি ডব্লিউ এম মোর্তজা, জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং এবিসির পক্ষে নির্বাহী পরিচালক সঞ্জয় রঞ্জন কর, যুগ্ম কোষাধ্যক্ষ কর্নেল মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ম্যানেজার অ্যাকাউন্টস কায়সার উদ্দিন খান।