শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হয়রানি থেকে মুক্তি পেতে ক্রিকেটার লিলির সংবাদ সম্মেলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

গোপালগঞ্জ প্রতিনিধি : মিথ্যা মামলা, হয়রানি ও মন্দিরের জায়গা দখলের মিথ‌্যা অভিযোগ থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস।

লিখিত বক্তব‌্যে তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। এতে এলাকার হিন্দু-মুসলিম উভয় ধর্মের লোকজনই সহযোগিতা করে আসছেন। এছাড়া মন্দিরটি উন্নয়নের স্বার্থে আমি কাজ করছি।

‘সম্প্রতি মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস মন্দিরের পাশে বাড়ি করার পর থেকে মন্দিরের জায়গা দখলের পায়তারা শুরু করেন। জমি দখলে বাঁধা দিলে তিনি আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন। মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানী বন্ধসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মন্দিরের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’’

সংবাদ সম্মেলনে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির কমিটির সভাপতি রনজিত পোদ্দার, সাধারণ সম্পাদক সবুজ কুমার মৃধা, সাবেক সভাপতি অমূল্য কুমার বিশ্বাসসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD