স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশকে বড় স্কোর এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার বল হাতে ক্যারিবীয়দের বড় ধাক্কা দিয়েছেন এই অফস্পিনার। দুর্দান্ত খেলতে থাকা কাইল মেয়ার্সকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
এলবিডব্লিউ হওয়ার আগে ৬৫ বলে ৭ চারের সাহায্যে ৪০ রানের ইনিংস খেলেছেন মেয়ার্স। প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। জার্মেইন ব্ল্যাকউড ১৭ ও জশুয়া দা সিলভা শূন্য রানে ব্যাট করছেন।
এর আগে টেস্টের দ্বিতীয় দিনে ১৬৮ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মিরাজ। তার ওই ইনিংসের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করে টাইগাররা।
সূত্র : কালের কণ্ঠ
আরও পড়ুন :