শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে ট্রাকচাপায় অটোর ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD