শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইট পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা বেগম (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুনার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। স্বামী মো. শাহিন ও একমাত্র ছেলেকে নিয়ে কোনাপাড়ার মমিনবাগে ভাড়া থেকে স্থানীয় মোল্লা গার্মেন্টসে চাকরি করতেন রুনা।

তার স্বামী শাহিন জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন রুনা। কিছু দূর যেতেই আব্দুল আজিজ নামে এক ব্যক্তির নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন শাহিনকে খবর দেন। পরে তিনি দ্রুত রুনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD