শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মন্ত্রীরা আগে ভ্যাকসিন নিলাম, এখন সবাই নিন : খাদ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : টিকা নেওয়ার পর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণকে ভ্যাকসিন সম্পর্কে অভয় দিতে আমরা মন্ত্রীরা আগে ভ্যাকসিন গ্রহণ করলাম। পরে যেন এই অপপ্রচারকারীরা আবার না বলে যে, জনগণকে রেখে সরকারের মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন আগে নিয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে কভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

টিকা গ্রহণ শেষে খাদ্যমন্ত্রী কিছু সময় অপেক্ষা করেন। এরপর তিনি বলেন, আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা অনুভব করছি না।

খাদ্যমন্ত্রী বলেন, দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিল ভ্যাকসিন এ দেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ সময় ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি বলেন, এখনো পৃথিবীর অনেক দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি। বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD