বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ফেনীতে রিকশাচালক হত্যায় ৩ জনের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ফেনীর ফুলগাজী উপজেলায় অটোরিকশাচালক মুলকত আহমেদ কালা মিয়াকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রত্যেক আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত বিচারক জেবুন নেসা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আবদুর রহমান মানিক, মো. রাকিব ও বাবুল। আসামিদের সবার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমির নাম সুমন চন্দ্র রায়। তার বাড়িও একই এলাকায়।

জেলা আদালতে পিপি অ্যাডভোকেট হাফেজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলায় ২০১০ সালে ১৮ নভেম্বর মুলকত আহমেদ কালা মিয়ার অটোরিকশাটি মুন্সিরহাট যাওয়ার কথা বলে আসামিরা ভাড়া করে।

পরে উপজেলার দরবারপুর ইউনিয়নের টুকুমিয়া ব্রিজের পশ্চিম পাশে নিয়ে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর পর তার অটোরিকশাটি নিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় নিহতের ভাই ফখরুল আহমেদ মজুমদার পর দিন ১৯ নভেম্বর বাদী হয়ে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD