শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগুনে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে ওই প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD