সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য থেকে আসা আরও ৭৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা আরও ৭৬ জন যাত্রীকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে আজ ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৭০ জনে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ‌্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ জন যাত্রীকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়। অবশিষ্ট চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের প্রথমে দুই সপ্তাহের ও পরে চার দিন এবং সর্বশেষ সাত দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়।

শুরুর দিকে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হলেও পরবর্তী সময়ে যুক্তরাজ্যফেরত যাত্রীদের তাদের নিজস্ব খরচে সরকার নির্ধারিত ১৭টি হোটেলের যেকোনো একটিতে কোয়ারেন্টিনে থাকার সুযোগ দেওয়া হয়।

বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের সূত্র মতে, ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ২২ হাজার ৯৭২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD