বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

তিন পৌরসভার নির্বাচন স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

তিনটি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। তিনটি রিটের শুনানি নিয়ে তিন মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

নির্বাচন স্থগিত করা তিনটি পৌরসভা হলো—যশোর সদর, মুন্সীগঞ্জের মিরকাদিম ও জয়পুরহাটের কালাই।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।

মুন্সীগঞ্জের মিরকাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ও যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD