রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে বসা মা মনোয়ারা বেগম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গাবতলী উপজেলার পেরিরহাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের মনোয়ার হোসেন মুন্না (২৮) ও তার বাবা জাহিদুল ইসলাম (৬০)।

পুলিশ জানায়, মনোয়ার হোসেন মুন্না একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বুধবার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা উপলক্ষে মুন্না ছুটি নিয়ে বাড়ি আসেন। মঙ্গলবার সন্ধ্যার পর মা মনোয়ারা বেগম ও বাবা জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটারসাইকেলযোগে পেরিরহাট তার বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মুন্না ও তার বাবা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুন্না ও তার বাবা মারা যান। মনোয়ারা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাল মিয়া বলেন নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD