শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

ফেসবুককে টক্কর দেবে টিকটক !

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট :   বিশ্বব্যাপী জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফরম টিকটক। সেলিব্রেটি থেকে শুরু করে কিশোর-কিশোরী অনেকের কাছেই জনপ্রিয় এই মিডিয়া। মাঝে মধ্যেই জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীদের দেখা পাওয়া যায় এই সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হতে এবার ই-কমার্স প্ল্যাটফরম হিসাবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা করেছে টিকটক। নতুন ফিচার এনে সামাজিক মাধ্যম ফেসবুকের সঙ্গে টক্কর দিতে নামবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, নতুন ফিচারের মধ্যে এমন একটি টুল থাকবে যা দিয়ে টিকটকের ব্যবহারকারীরা যে কোনো পণ্যের লিংক শেয়ার করতে এবং ওই পণ্যের বিক্রি থেকে কমিশন বাবদ অর্থ আয় করতে পারবেন।

এ ছাড়াও লাইভ-স্ট্রিম  শপিং এবং টেলিভিশন শপিং চ্যানেলের স্মার্টফোন সংস্করণ আনার পরিকল্পনাও করছে টিকটক। এতে কয়েক ট্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের পণ্য কিনতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন প্ল্যাটফরমকে নিজ নিজ ক্যাটালগ দেখানোর সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

 

টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটড্যান্স সম্প্রতি লন্ডনভিত্তিক বিজ্ঞাপনী এজেন্সি ডব্লিউপিপি পিএলসির সঙ্গে জোট বেঁধেছে। ওই জোট বাঁধার ফলে বিজ্ঞাপনী সংস্থাটির নেটওয়ার্ক ও গ্রাহক টিকটকের বিভিন্ন অংশে ও বাজারজাতকরণ সক্ষমতায় প্রবেশাধিকার পাবে।

 

এক প্রতিবেদন বলছে, ই-কমার্স খরচের দিক থেকে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে টিকটক। বিক্রয় প্রতিনিধি ছাড়াই যাতে বিভিন্ন ব্র্যান্ড সরাসরি টিকটকে বিজ্ঞাপন দিতে পারে, এ বছর সে ব্যবস্থার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD