শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০, শনাক্ত ৩৮৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা আক্রান্তে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ৩৮৮। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ২৩৯ জন মোট শনাক্ত ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০২ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত ১৮মার্চ। গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনায় মোট মৃত ৮ হাজার ২৩৯ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৪৩ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৯৯৬ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন ও ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD