শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই শুরু বৃহস্পতিবার থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ওয়েস্টইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেয়ে সিরিজ ড্র করতে চায় টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ম্যাচের মাঝ পর্যায়ে ইনজুরিতে আক্রান্ত হন সাকিব। যে কারণে সিরিজের বাকি অংশে তিনি খেলতে পারেননি। যেটি ভুগিয়েছে দলকে।
তবে, দ্বিতীয় ম্যাচে সাকিবের না থাকা নিয়ে মোটেও ভাবছেন না টাইগার অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেছেন, সিরিজে মাত্র একটি ম্যাচ বাকি। সাকিব ভাইয়ের থাকা না থাকা নিয়ে চিন্তা করছি। বিষয়টি মাথায় আনছি না। যে দল আছে তাই নিয়েই লড়াই করব।
টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেছেন, সাকিব ভাই থাকলে ভালো হতো। তার অনুপস্থিতিতে আমাকে, তাইজুল ভাইকে ও নাঈমকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। আমাদের সঠিক জায়গায় বল করে যেতে হবে যেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা খেলতে সমস্যায় পড়ে। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগছেন না ওয়েস্টইন্ডিজের ক্রিকেটাররা। মাঠে সেরাটা দিয়ে সিরিজ জিততে মরিয়া তারা।
ক্যারিবীয় ক্রিকেটার এনক্রুমাহ বোনার বলেছেন, আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সবকিছুই নতুন করে করতে হবে। ম্যাচটি ভিন্ন ভেন্যু, ভিন্ন উইকেটে হবে। ম্যাচ জিতে মাঠে সবাইকে সেরাটাই দিতে হবে। সাকিব আল হাসান না থাকয় তার বদলে পেস অলরাউন্ডার সৌম্য সরকারকে দলে নেয়া হয়েছে। এই ম্যাচে সৌম্যর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে একাদশে ঢুকতে পারেন পেসার আবু জায়েদ রাহি। অন্যদিকে, এই ম্যাচে হয়তো উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে সফরকারীরা। চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে থিতু হয়েও। তবে সব হতাশা পেছনে ফেলে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত, বলছেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
কাইল মেয়ার্সের অতিমানবীয় এক ইনিংস আর বিরোচিত রান তাড়ায় চট্টগ্রামে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ওয়েস্টইন্ডিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্টের আশাও তাতে যায় গুঁড়িয়ে।
সেই আশা পূরণের আরেকটি ধাপ এখন মিরপুর টেস্ট। সিরিজ হার এড়ানোর জন্যও জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। টেস্টের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক বললেন, চ্যালেঞ্জ জয় করার জন্য দল প্রস্তুত।
প্রথম ম্যাচ আমাদের পক্ষে যায়নি। তবে আমরা জানি, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দলের সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে এবং মানসিকতার প্রমাণ দিতে প্রস্তুত। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছি আমরা, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা করব জয়। বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই শুরু আজ থেকে। চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে থিতু হয়েও। তবে সব হতাশা পেছনে ফেলে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত, বলছেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
কাইল মেয়ার্সের অতিমানবীয় এক ইনিংস আর বিরোচিত রান তাড়ায় চট্টগ্রামে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ওয়েস্টইন্ডিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্টের আশাও তাতে যায় গুঁড়িয়ে।
সেই আশা পূরণের আরেকটি ধাপ এখন মিরপুর টেস্ট। সিরিজ হার এড়ানোর জন্যও জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। টেস্টের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক বললেন, চ্যালেঞ্জ জয় করার জন্য দল প্রস্তুত।
প্রথম ম্যাচ আমাদের পক্ষে যায়নি। তবে আমরা জানি, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দলের সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে এবং মানসিকতার প্রমাণ দিতে প্রস্তুত। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছি আমরা, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা করব জয়। বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই শুরু আজ থেকে। দ্বিতীয় টেস্ট জয়ের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেছেন, দ্বিতীয় টেস্টে সাকিব থাকলে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে উজ্জীবিত হতে পারতাম। তবে যেহেতু তিনি নেই আমাদের স্পিনারদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। আমরা প্রথম ম্যাচের কিছু ভুল করেছি। কিন্তু দ্বিতীয় টেস্টে ভাল জায়গায় বোলিয়ের সর্বোচ্চ চেস্টা করব।
বাংলাদেশ এ পর্যন্ত ১২০টি টেস্ট মাত্র ১৪টি জিতেছে। বিপরীতে হেরেছে ৯০ টেস্ট, যার মধ্যে ৪৩টি ইনিংস ব্যবধানে। বাকি ১৬টি করেছে ড্র। এ পরিসংখ্যান থেকেই বুঝা যায় লংগার ভার্সনে বাংলাদেশ কতটা দুর্বল। তবে ওয়েস্টইন্ডিজ কোচ ফিল সিমন্সের মতে নিজ মাঠে বাংলাদেশ দল এখনো শক্তিশালী।
সিমন্স বলেছেন, প্রথম টেস্টে যেটাই হোক না কেন দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ঘুড়ে দাঁড়াবে প্রত্যাশা ওয়েস্টইন্ডিজের।
সিমন্স বলেন, আমি মনে করছি তারা সাকিবের জায়গায় কাউকে ঠিকই পেয়ে যাবে, যে কিনা কাজটা ঠিকমত করতে পারবে। হয়তোবা সাকিবের মত ভাল করতে পারবেনা। তারপরও টেস্টে যথেষ্ঠ ভাল করতে সক্ষম হবে। সুতরাং আমি এমন নিশ্চয়তা দিতে পারছিনা যে সাকিব থাকবেনা এবং ব্যপারটা সহজ হবে।
জিম্বাবুয়ে (৭) এবং ওয়েস্টইন্ডিজ (৪) ছাড়া টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে এ পর্যন্ত একাধিক ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ক্যারিবিয়দের বিপক্ষে এ পর্যন্ত ১৭ ম্যাচে টাইগাররা হেরেছে ১১টি, ড্র করেছে ২টি।
চট্টগ্রামে প্রথম ম্যাচ জিততে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন করতে পারত বাংলাদেশ। তবে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ দলের এখন লক্ষ্য হচ্ছে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD