শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সব বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ডের টিকা ব্যবহার করা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নতুন ধরনের করোনার সংক্রমণ প্রতিরোধে এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও ব্যবহার যাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষজ্ঞরা এ মতামত দিয়েছেন।

অন্যদিকে ডব্লিউএইচও’র কৌশলগত উপদেষ্টা ও প্রতিরোধক বিশেষজ্ঞদের গ্রুপ (এসএজি) টিকাটির দুইটি ডোজ কখন এবং কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে একাধিক অন্তর্বর্তী সুপারিশ জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন এবং জৈবিক বিভাগের পরিচালক ড. ক্যাথরিন ওব্রায়েন জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড টিকার মারাত্মক রোগের বিরুদ্ধে কার্যকারিতার বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছেন। সকল প্রাপ্তবয়স্কদের এই টিকা ব্যবহার করা যাবে। এমনকি এসএজি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরমার্শ হলো- করোনার নতুন ধরন মোকাবিলায়ও এই টিকা ব্যবহার করা যেতে পারে।

সেই সঙ্গে তিনি এ বিষয়েও সতর্ক করেছেন যে কোন টিকাই ১০০ শতাংশ কার্য়কারিতা দিবে না। তিনি বলেন, টিকার ডোজ দেওয়ার পরে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার নিয়মগুলি আরও বেশি করে অনুসরণ ক করতে হবে।

এসএজি’র চেয়ারম্যান ডা. আলেজান্দ্রো ক্রেভিওতো বলেছন, অক্সফোর্ডের টিকা ১৮ বছর থেকে সব বয়সীদের দেওয়া যাবে। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও এই টিকা দেওয়া উচিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD