শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

বসতঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মো. সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগমের (১৮) মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি বসতঘর ও দুটি আটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত অটোচালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। সে স্থানীয় মঠবাড়িয়া পৌরসভার বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে আসছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানান, রোববার ভোর ৫টার দিকে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি। আগুন লাগার পরে ঘর থেকে বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান তারা। নিহতের পারিবারিক সূত্র জানায়, ৩ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD