বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সামি-বার্গম্যানসহ ৪ জনের মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এটি রাষ্ট্রদ্রোহের সামিল। এছাড়া, আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলার আবেদনে বলা হয়।

মামলায় মোস্তেফা স্যোউয়াগ ছাড়াও তাসনিম খলিল, সায়ের জুলকার নাইন ও ডেভিড বার্গম্যানকে আসামি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD