সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা প্রথম দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

তবে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে আজ ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে তা এখনো জানাতে পারেননি কেউ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক আজ ২০ লাখ ডোজ টিকা আসবে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করলেও বাকি টিকার বিষয়ে কিছু জানাতে পারেননি।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে করোনার টিকা নেওয়ার জন্য গতকাল পর্যন্ত ৩২ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

সূত্র : কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD