শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংবাদিককে হত্যার হুমকি দেয়ায় টিসিবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

পত্রিকায় খবর প্রকাশ করায় সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রংপুর অফিসের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এ মামলাটি করেন সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী। আদালতের বিচারক ফজলে এলাহী মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় অনলাইন ও টেলিভিশনে টিসিবির পচা পেঁয়াজ বিক্রির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তা বিভিন্ন সময় সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পীকে ভয়ভীতি প্রদর্শন, গালাগাল, খুন, জখম করার হুমকি দেন।

এ ঘটনার প্রতিকার চেয়ে রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এ সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী মামলাটি দায়ের করেন।

বিচারক ফজলে এলাহী মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৫ মে’র মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী সামসিয়া বেগম জানান, টিসিবির বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কাউকে হুমকি দিতে পারেন না। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD