শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চুক্তির চেয়ে বেশি ভ্যাকসিন এসেছে, দাবি বেক্সিমকোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির চেয়ে বেশি ভ্যাকসিন এসেছে বলে দাবি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান।

সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির চেয়ে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন কম এসেছে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক এ কথা বলেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী- প্রথম চালানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। কিন্তু সেই ভ্যাকসিন আগেভাগে জানুয়ারি মাসেই নিয়ে এসেছি আমরা। এখন এসে আবারও তাদের কাছ থেকে ২০ লাখ ভ্যাকসিন পেলাম। চুক্তি অনুযায়ী, ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে আমাদের এক কোটি এবং ছয় মাসের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা। সেখানে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়ে গেছি। মার্চের মধ্যে এক কোটি ভ্যাকসিন পেয়ে যাব। এ ছাড়া আশা করছি জুলাইয়ের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন চলে আসবে।’

অন্যদিকে মঙ্গলবার সকালে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ মাসে আমাদের পাওয়ার কথা ছিল ৫০ লাখ। কিন্তু পেয়েছি ২০ লাখ। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ ব্যাপারে আমরা স্থানীয় ডিলার ও সেরামের ওপর চাপ প্রয়োগ করেছি। কারণ আমাদের চাহিদা অনেক।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD