রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহনের বাসটি মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় অপর একজন গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন বলেন, আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD