শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় জাতিসংঘ মহাসচিবের প্রশংসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ মহামারীর স্বাস্থ্য ও আর্থ-সামাজিক পরিণতি প্রশমিত করার বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এসব বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অতীতের সাফল্যের কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বলেন, ঝুঁকি নিরসনে বিশ্বব্যাপী নেতৃত্বের হিসাবে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের পরিপ্রেক্ষিতে তিনি এ জাতীয় সাফল্য দেখে অবাক হননি। বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার প্রশংসা করেন মহাসচিব।

এ সময় মহাসচিব-পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ টিকা বিশ্বের সকলের জন্য ভালো কাজ করবে বলে একমত হন।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে বলেন, মিয়ানমারে শরণার্থীদের ফিরিয়ে দেওয়া আমাদের সাধারণ লক্ষ্য। সংকট সমাধানে জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে ভাসানচরে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত করেন এবং রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু অর্থায়ন ব্যয় করার জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব জানান, অভিযোজিত কৌশলগুলির জন্য প্রস্তাবিত জলবায়ু তহবিলের ৫০ শতাংশ বরাদ্দ দেওয়ার জন্য তিনি দাতাদের বলবেন। তিনি উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের বিশাল অভিযোজন প্রচেষ্টা এবং নদী পরিচালনার লক্ষণীয় প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে আমন্ত্রণ জানান। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD