বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নরসিংদী পৌর নির্বাচন : ফলাফলের গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নরসিংদী পৌরসভার ৬ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ না করা পর্যন্ত গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই পৌরসভা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন। ওই নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুমের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোকাররামুছ সাকলান।

অ্যাডভোকেট মোকাররামুছ সাকলান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন নরসিংদী পৌরসভার বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা-ই গাউছিয়া শরিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, বামন্দি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়, বাগদী সরকারি উচ্চ বিদ্যালয়, মীর ইমদাদ উচ্চ বিদ্যালয় ও সাতিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে একটি বিশেষ প্রতীকে সিল মারা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও ইসির কাছে ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ করতে আবেদন জানান মেয়র প্রার্থী এস এম কাইয়ুম। কিন্তু সাড়া না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD