সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : সরকারি ও বেসরকারি (এমপিও ও নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা প্রদানে তালিকা তৈরি করা হচ্ছে। জরুরি ভিত্তিতে এ তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার চেয়ে বেশি তাদের www.surokkha.gov.bd-তে নিবন্ধন করে টিকা নেয়া নিশ্চিত করতে হবে। তবে সরকারি ও বেসরকারি (এমপিও/ননএমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ এর কম তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে সফটকপি পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর এসব শিক্ষক-কর্মচারীকেও নিবন্ধন করে টিকা নিতে হবে।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের কাছে বিতরণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খোলা হবে। তার আগে সব শিক্ষক-কর্মচারীকে টিকা দেয়া হবে। ইতোমধ্যে প্রাথমিকের দেড় লাখ শিক্ষক করোনার টিকা নিয়েছেন। বাকিরা নিবন্ধন করছেন। ৩০ মার্চের আগে সবাই টিকা নিতে পারবেন। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে করোনার টিকা দিয়েই ক্লাসে নিয়ে আসব। আশা করি, ৩০ মার্চের আগে তারা টিকা নিতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD