বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

রাজধানীতে মশা মারতে ড্রোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : মশা মারতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ড্রোন ব্যবহার করতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর বনানী লেকে ড্রোন ব্যবহার করে মশার ওষুধ ছিটানো হয়েছে। একটি ড্রোনে ২০ লিটার ওষুধ বহনের সক্ষমতা রয়েছে। আর প্রতি মিনিটে ড্রোনটি ৫ লিটার মশার ওষুধ ছিটানো যাবে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খাল, ডোবা, নালা ও জলাশয়ে মশার মূল প্রজনন স্থল। তাই ড্রোন ব্যবহার করে এসব জায়গায় ওষুধ ছিটানো হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়েদুর রহমান বলেন, বড় জলাশয়ে মশা প্রজনন স্থল হলেও সেখানে মশার ওষুধ ছিটানো সম্ভব হয় না। তাই মশার ওষুধ, লার্ভিসাইড ছিটানোর জন্য ড্রোনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসের ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত ড্রোন ব্যবহার করে মশার ওষুধ ছিটিয়ে ফলাফল দেখা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD