শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

টিকা নিলেন ৩২ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৫৪ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : সারা দেশে করোনাভাইরাসের টিকা দেওয়ার ১৯তম দিন অতিবাহিত হলো আজ সোমবার (০১ মার্চ)। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ মানুষ। এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৫৪ জনের। তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

সোমবার টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন।

মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন নয় লাখ ৮৪ হাজার ৪৮৮ জন, তাদের মধ্যে পুরুষ ছয় লাখ ৪২ হাজার ৪৯৩ জন আর নারী তিন লাখ ৪১ হাজার ৯৯৫ জন। ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ২৮ জন, তাদের মধ্যে পুরুষ ৮৭ হাজার ৫৩৭ জন আর নারী ৫১ হাজার ৪৯১ জন। চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন সাত লাখ চার হাজার ৫৯৯ জন, তাদের মধ্যে পুরুষ চার লাখ ৫৮ হাজার ১৬৯ জন আর নারী দুই লাখ ৪৬ হাজার ৪৩০ জন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন, তাদের মধ্যে পুরুষ দুই লাখ ২৭ হাজার ২৭২ জন আর নারী এক লাখ ২৮ হাজার ১০৯ জন; রংপুর বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৯৩ হাজার ৪২৬ জন, তাদের মধ্যে পুরুষ এক লাখ ৮৮ হাজার ৭২৮ জন আর নারী এক লাখ চার হাজার ৬৯৮ জন। খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার লাখ ৯০৬ জন, তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৪২ জন আর নারী এক লাখ ৪৭ হাজার ৮৬৪ জন। বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৩১ জন, তাদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৭৯৫ জন আর নারী ৫২ হাজার ১৩৬ জন আর সিলেট বিভাগে মোট টিকা নিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৬ জন, তাদের মধ্যে পুরুষ এক লাখ ২৪ হাজার ৭৮০ জন আর নারী টিকা নিয়েছেন ৭২ হাজার ২৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন। গত ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD