বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

চট্টগ্রামের রৌফাবাদে পাঁচ বছর আগে ডাকাতির সময় এক নারীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া বুধবার এ রায় ঘোষণা করেন। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— মো. ইয়াছিন, মনসুর, আবু তৈয়ব ও মো. ইছহাক। রায় ঘোষণার সময় আদালতে আসামি ইয়াছিন উপস্থিত ছিল। অন্যরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ মার্চ রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলার তৃতীয় তলার বাসায় পারভিন আকতার নামে ওই নারীকে হত্যা করা হয়।

পারভিন আক্তারের ছেলে নূর মোহাম্মদ সাঈদকে পড়িয়ে গৃহশিক্ষক চলে যাওয়ার সময় বাসার দরজা খোলা হলে অপরিচিত এক ব্যক্তি দরজায় এসে দাঁড়ান। এর পর আরও তিনজন জোর করে ঘরে ঢোকেন। ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ডাকাতির সময় চিৎকার করতে গেলে পারভিনের মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়।

এর পর দিন নিহত পারভিনের স্বামী নুরুল আলম বাদী হয়ে ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা করেন। ২০১৬ সালের ১৩ জুন পুলিশ অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠন করা হয় ২০১৭ সালের ৫ মার্চ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD