বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আগাম জামিনে বিএনপি-ছাত্রদলের ৬ নেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও ছাত্রদলের ছয় নেতার আগাম জামিন হয়েছে।

পুলিশের করা এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেয়।

জামিন পাওয়া বিএনপি-ছাত্রদলের নেতারা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ওই সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD