শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে এক যুবককে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহত যুবকের নাম দিদারুল ইমলাম রুবেল (৩০)। তিনি মুক্তাগাছা উপজেলার কাঠবউলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, নগরীর চরজেলখানা এলাকায় বাঁধের ওপর এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা রুবেলকে কৌশলে নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD