বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চতুর্থবারও পেছাল ছাত্রলীগ নেতা শাহিন হত্যা মামলার রায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন চতুর্থবারের মতো পেছাল।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণার কথা ছিল। আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায় ঘোষণার দিন পিছিয়ে ৪ এপ্রিল করেছেন।

নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই।

২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শাহিন শাহ হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পর দিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
এর পর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এর পর ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়। ১০ ডিসেম্বর রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করা হয়। সেদিনও রায়ের দিন পিছিয়ে ১১ ফেব্রুয়ারি করা হয়। এর পর দিন পিছিয়ে ৪ মার্চ করা হয়। কিন্তু এদিনও চাঞ্চল্যকর মামলাটির রায় এক মাস পিছিয়ে দেওয়া হলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD