শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুজনের বোলিং নিয়ে উপহাস করলেন ইনজামাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারতের রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। যেখানে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন খালেদ মাসুদ পাইলট, খালেদমাহমুদ সুজনসহ বাংলাদেশের সাবেক তারকারা।

এই টুর্নামেন্টে যখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড লিজেন্ডদের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ড মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে ইনজামামকে।

কবে তিনি নিশ্চিত হলেন যে, ক্রিকেটে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে – সে বিষয়টি জানাতে গিয়ে সুজনকে উপহাসের পাত্র বানিয়ে ছেড়েছেন ইনজামাম।

ভিডিওতে উর্দুতে ইনজামাম বলেন, একটি ইনিংসে তাদের দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।

খালেদ মাহমুদ সুজনকে খাটো করে ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত না হওয়া গেলেও এটি বেশিদিন আগের নয়।

তবে সুজনকে নিয়ে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রিকেটপ্রেমী।

তার মতো কিংবদন্তির অন্যদেশের ক্রিকেটারকে সম্মান জানানো উচিত এবং এমন অবিবেচকের বক্তব্য তাকে মানায় না বলে মন্তব্য করেছেন বহু ক্রিকেটপ্রেমী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD