শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভিক্টোরি হোটেলে বিস্ফোরণ, আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরি আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন আহত হয়েছে। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোটেল ভিক্টোরি পঞ্চম তলার একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে হোটেলটির ৫০৫ ও ৫০৬ নম্বরের দুটি কক্ষ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। দুটি কক্ষের মাঝের দেয়াল ও আশপাশের আরও দুটি দেয়াল ভেঙ্গে পড়ে। অন্যদিকে বাইরের দিকে থাকা দুটি জানালার কাঁচ ভেঙ্গে রাস্তায় আছড়ে পড়লে তিনজন পথচারী আহত হন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিস্ফোরনের কারণ জানাতে না পারলে হোটেলের ভেতরে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে।

এদিকে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ তারাও জানাতে পারেনি। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কক্ষের গোসলখানায় পানি গরম করার গিজার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD