শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন হয়েছেন মাশরাফি।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে।

ফোরামটি এমন তারকাদের নির্বাচন করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখছে।

সেই লক্ষে ২০২১ সালের ১০ তরুণ নেতা খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১১২ জনকে নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন ১০ তরুণ নেতা। তাদের মধ্যে মাশরাফিও ছিলেন।

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তরুণ নেতারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

প্রসঙ্গত ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি বিন মর্তুজা ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তাকে নড়াইল এক্সপ্রেস বলা হয়। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল তিনি। চলতি বছর অবসরের ঘোষণা দেন মাশরাফি।

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তিনি নড়াইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD