শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মারাদোনার মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় আর্জেন্টাইনরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা কিভাবে মারা গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় তার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে আগেই। সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এবার রাস্তায় নামলেন আর্জেন্টিনার মানুষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বুয়েন্স আইরেসের জাতীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিসকো থেকে শুরু হয় পদযাত্রা। এসময় বিক্ষোভকারীরা পতাকা উড়িয়ে, গান গেয়ে মারাদোনাকে শ্রদ্ধা জানান। রাজধানী শহরে ব্যস্ত সময়ে প্রচন্ড ভিড়ের কারণে ছিল দমবন্ধ অবস্থা।
আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল শ্লোগান  । বিক্ষোভকারীদের দাবি, তিনি মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। জাস্টিস ফর দিয়েগো। দোষীদের বিচার ও শাস্তি চাই।
সন্ধ্যায় র‌্যালির নেতৃত্ব দেন মারাদোনার সাবেক স্ত্রী ক্লাওদিয়া ভিয়াফানে ও তার দুই মেয়ে, দিলমা ও জিয়ান্নিনা। ন্যায়বিচারের দাবিতে তারা সুর মেলান।

কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মারাদোনা।

মাদকাসক্তি, অ্যালকোহোলের প্রতি আসক্তি ও স্বাস্থ্যঘটিত নানান জটিলতায় দীর্ঘদিন ভোগা ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক ছিলেন মারাদোনা। মৃত্যুর আগে বেশ কয়েকদিন তিনি ছিলেন হাসপাতালে, এসময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। বিচার বিভাগের নির্দেশে গত সোমবার একটি মেডিকেল বোর্ড মারাদোনার মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে বৈঠক করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD